1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

কত শিক্ষা প্রতিষ্ঠান ই-রেজিষ্ট্রেশনের আওতাভুক্ত হলো জানাল এনটিআরসিএ

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫০ Time View
কত শিক্ষা প্রতিষ্ঠান ই-রেজিষ্ট্রেশনের আওতাভুক্ত হলো জানাল এনটিআরসিএ

দেশের ২১ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে তথ্য হালনাগাদ (ই-রেজিস্ট্রেশন) সম্পন্ন করেছে। এর ফলে এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক দরকার হলে তারা শূন্য পদের তথ্য দিতে পারবে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, গত ০১ মার্চ ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কার্যক্রমে ২১ হাজার ৮৮টি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের তথ্য হালনাগাদ করেছে।

ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছিল, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলোর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ার পর্যন্ত নির্ধারিত ছিলো। সময়সীমা আগামী ১ মার্চ রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। এছাড়া এই সময়ের মধ্যে যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল দিয়েছেন, সেই সব শিক্ষাপ্রতিষ্ঠান ভুল সংশোধন (এডিট) করতে পেরছেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে বলে উল্লেখ ছিলো।

এনটিআরসিএ’র আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনি ব্যবস্থা গ্রহণা করা হবে।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে উপরোল্লিখিত নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme