1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৯২ Time View
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার)পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে জানা গেছে। শনিবার (৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে সম্ভাব্য এ তারিখের কথা জানানো হয়।

শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা অনুযায়ী, ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ।

জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করবে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে শুক্রবার।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, বুধবার (১৮ মার্চ) ২৯তম রমজানে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে দেশটিতে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন হিসেবে পালিত হবে এবং তার পরের দিন অর্থাৎ ২০ মার্চ ঈদ উদযাপিত হবে। 

তারা আরও জানান, এই চাঁদ হয়তো কেবল ‘ইমেজ স্ট্যাকিং’ এর মতো উন্নত প্রযুক্তির মাধ্যমেই শনাক্ত করা সম্ভব হতে পারে, তবে সংযুক্ত আরব আমিরাত থেকে খালি চোখে এটি দেখা কোনোভাবেই সম্ভব হবে না।

তবে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থার কারণে চাঁদ দেখা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই হিসেবে ২০ মার্চ  আমিরাতসহ অনেক ইসলামি দেশে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাহলে এখন প্রশ্ন হলো বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ কোনদিন দেখা যাবে এবং বাংলাদেশে ঈদুল ফিতর কোনদিন অনুষ্ঠিত হবে? যদি এই বিষয়গুলো সম্পুর্ণরূপে চাঁদ দেখার উপর নির্ভরশীল তারপরেও অতীতের ধারাবাহিকতা এবং ইতিহাস ঐতিহ্য মোতাবেক সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ উৎযাপিত হয় তার ঠিক পরের দিন আমাদের দেশে ঈদ উৎযাপিত হয়। তাহলে আরব আমিরাতে যদি ২০ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় আমাদের মত দেশগুলোতে বিশেষ করে উপমহাদেশ বা তার আশেপাশের দেশ গুলোতে ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অতীত কিন্তু তাই বলে। এখন দেখা যাক চাঁদ আমাদের বাংলাদেশের আকাশে কোনদিন দেখা যায়। এই সকল বিষয়গুলো সত্যিকার অর্থে চাঁদ দেখার উপর নির্ভরশীল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme