1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

MPO শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে যা জানাল মাউশি

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৪৭৯ Time View
MPO শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে যা জানাল মাউশি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা আরও ১০ শতাংশ বাড়িয়ে মোট ৬০ শতাংশে উন্নীত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, প্রস্তাবটি বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকা ব্যয় হতে পারে। সুনির্দিষ্টভাবে কত অর্থ প্রয়োজন হবে, তা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর কাছে বিস্তারিত হিসাবসহ প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আসন্ন ঈদুল ফিতর-এর আগেই যেন শিক্ষক-কর্মচারীরা বর্ধিত হারে উৎসব ভাতা পান, সে লক্ষ্যে দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এজন্য অধিদপ্তরগুলোকে দ্রুত প্রস্তাব পাঠাতে বলা হয়েছে এবং প্রস্তাব হাতে পেলেই অনুমোদনের প্রক্রিয়া শুরু করা হবে।

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে কিছুক্ষণের নিউজের পক্ষ থেকে মাউশির একজন ইএমআইএস সেলের প্রোগামারের সাথে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান যে, হ্যাঁ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা এই ঈদুল ফিতর হতে ১০% বৃদ্ধি হয়ে ৬০% হচ্ছে।

উল্লেখ্য, এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা ছিল মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীদের জন্য ছিল ৫০ শতাংশ। গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের তীব্র আন্দোলনের পর শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করা হয়। বর্তমানে শিক্ষক ও কর্মচারী উভয়ের ক্ষেত্রেই তা ৫০ শতাংশ হারে দেওয়া হচ্ছে। এবার সেই হার আরও ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক স্বস্তি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme