1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

নতুন এমপিও নিয়ে সভা হবে যেদিন

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৫৮ Time View
এমপিও শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানাল মাউশি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী গঠিত আপিল কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামী রোববার। এ সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ লক্ষ্যে ২৯ শিক্ষক-কর্মচারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানীতে উপস্থিত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি সংশি্লষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটির সভা আগামী ৮ মার্চ সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী এর এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ, ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্যা যাচাই করার জন্য শুনানী নেয়া হবে।

এ শুনানীতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে বক্তব্যের সমর্থনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক-২ শাখার অতিরিক্ত সচিব বরাবর করা আবেদন, সূচিপত্র ও সব কাগজপত্রসহ অংশ নেয়ার জন্য নির্দেশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme