1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

এমপিও প্রতিষ্ঠান প্রধান পরীক্ষার তারিখ জানাল এনটিআরসিএ

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১৯০ Time View
এনটিআরসিএ

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের আবেদন সংখ্যা ৮৬ হাজার ৪৪৫ জন প্রার্থী আবেদন করেছেন। এই আবেদন তিনটি গ্রুপে ভাগ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

  • বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
  • এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনটিআরসিএবাংলাদেশ গভর্নমেন্ট প্রেস (বিজি প্রেস)-এর সভায়।
  • এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণের কাজ চলমান থাকায় ১৮ এপ্রিলের আগে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিজি প্রেস।
  • বিষয়টি সোমবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
  • শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগে পরীক্ষা নিতে চাইলেও, বিজি প্রেসের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি।
  • সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগ পরীক্ষা একই দিনে তিনটি স্লটে অনুষ্ঠিত হতে পারে।

সোমবার (০২ মার্চ) এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ক গ্রুপে রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে ৩ হাজার ৭৭৮ জন, স্নাতক (পাস) কলেজে উপাধ্যক্ষ পদে ৬ হাজার ৭৩৮, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ২১ হাজার ৪৬২, ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ১ হাজার ৩৬৩ জন, দাখিল মাদ্রাসার সুপার পদে ২ হাজার ৯৮২ জনসহ এই গ্রুপে মোট ৩৬ হাজার ৩২৩ জন আবেদন করেছেন।

খ গ্রুপে ব্যবসায় ব্যবস্থাপনা কলেজে অধ্যক্ষ পদে ৮১৪ জন, স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ পদে ৬২৪ জন, মাধ্যমিক বিদ্যালয়ে সহ-প্রধান শিক্ষক পদে ২৮ হাজার ৭৬৮ জন, কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ৫৯৭ জন এবং আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে ১ হাজার ৬৮৫ জনসহ মোট ৩২ হাজার ৪৮৮ জন আবেদন করেছেন।

গ গ্রুপে ভোকেশনালে সুপার পদে ৫৫৬ জন, উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে ৬ হাজার ২১৩ জন, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫ হাজার ২০০ জন, কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ৪৫৪ জন, দাখিলের সহকারী সুপার পদে ৩ হাজার ২৬২ জন, আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ৮৪১ জন এবং ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ১ হাজার ১০৮ জনসহ মোট ১৭ হাজার ৬৩৪ জন আবেদন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme