1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের নির্দেশ মন্ত্রীর, যা বললেন NTRCA চেয়ারম্যান

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৯১ Time View
শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের নির্দেশ মন্ত্রীর, যা বললেন NTRCA চেয়ারম্যান

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের নির্দেশ মন্ত্রীর, যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (০১ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে আলোচনায় এ নির্দেশনা দেন তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকারসহ এনটিআরসিএর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদ দ্রুত পূরণ এবং নিয়োগ সুপারিশ কার্যক্রমে গতি আনতে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান জানান, ই-রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর দ্রুত ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সভায় উপস্থিত এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১-১২তম নিবন্ধনধারীদের পাশাপাশি ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের বিষয়েও একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা একটি কমিটি গঠন করব। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন জমা দেবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এনটিআরসিএর সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে ব্রিফ করেছেন আমাদের চেয়ারম্যান। এ সময় মন্ত্রী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম এপ্রিলের আগেই শেষ করার পরামর্শ দিয়েছেন।’

তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যে ভাইভা শেষ করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের তাগাদা দিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। এনটিআরসিএ চেয়ারম্যান সেভাবেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme