বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রস্তাবনা তৈরি হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এতে করে ঈদের আগেই ভাতা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জানা গেছে, প্রথম ধাপে শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহে মাউশির অধীনস্থ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল (ইএমআইএস) ঈদুল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব প্রস্তুত করবে। প্রস্তাব তৈরি শেষে তা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব বৃহস্পতিবারই পাঠানো হচ্ছে। তবে ঈদ উৎসব ভাতার প্রস্তাব নিয়ে এখনো বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, যথাসময়ে এ সংক্রান্ত প্রস্তাবও পাঠানো হবে।
অন্যদিকে, ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই উৎসব ভাতা পাবেন। এ বিষয়ে কাজ চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ফেব্রুয়ারি মাসের বেতন প্রস্তাব অনুমোদনের পরই উৎসব ভাতার ফাইল দ্রুত অগ্রসর হবে। ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কেটে যেতে পারে।
কবে নাগাদ উৎসব ভাতা সাবমিটকরতে পারব?
সোমবার