1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

এখনও যে পরিমাণ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারী মাসের বেতন বিল সাবমিট করেনি

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮১ Time View
এখনও যে পরিমাণ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারী মাসের বেতন বিল সাবমিট করেনি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন বিল সাবমিট করার সময়সীমা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টা পর্যন্ত সাড়ে ১৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বেতন বিল সাবমিট করেছেন বলে জানা গেছে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র জানিয়েছে, সারা দেশে ১৯ হাজার এমপিওভুক্ত স্কুল-কলেজ রয়েছে। এর মধ্যে বেলা ৩টা পর্যন্ত ১৭ হাজার ৫০০ এর কিছু বেশি প্রতিষ্ঠান প্রধান বেতন বিল সাবমিট করেছেন। আজ রাতের মধ্যে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলো বেতন বিল সাবমিট না করলে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যারা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন বিল সাবমিট করেননি তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি আজ রাতের মধ্যেই অবশিষ্ট দেড় হাজার প্রতিষ্ঠান বেতন বিলের তথ্য সাবমিট করবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme