শিক্ষক কর্মচারীদের জন্য পৃথক বেতনস্কেল চালু করার দাবি জানয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বর্তমানে শিক্ষকরা যে বেতন-ভাতা পায় তা নগন্য উল্লেখ করে এ দাবি জানানো হয়েছে।
রোবাবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়কালে এ দাবি জানানো হয়।
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনের নেতারা জানান, শিক্ষার মান বৃদ্ধি করতে হলে মেধা সম্পন্ন শিক্ষকের কোন বিকল্প নেই। কিন্তু বর্তমানে একজন শিক্ষকের ছেল ১২ হাজার ৫০০ টাকা যা অত্যন্ত নগন্য নয় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একজন শিক্ষককে পরিহাস করার সামিল। তাই অবিলম্বে শিক্ষক কর্মচারীদের জন্য পৃথক বেতন স্কেল চালু করতে হবে।
এসময় তারা আরো জানান, বর্তমানে শিক্ষকদের মাত্র সাত শতাংশ বাড়ী ভাড়া দেয়া হয়। এত সামান্য অর্থ কোনভাবেই বাড়ি ভাড়া পাওয়া সম্ভব না। এছাড়া শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা। এত কম টাকায় কোন ডাক্তার পাওয়া যায় না। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ খ্রিষ্টাব্দে শিক্ষকদের জন্য ২৫ শতাংশ এবং কর্মচারীদের জন্য ৫০ শতাংশ উৎসব ভাতা প্রদান করেছিলেন। ফ্যাসিস্ট সরকার ১ শতাংশ বৃদ্ধি করে নাই। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের জন্য ২৫ শতাংশ বৃদ্ধি করেন। কিন্তু কর্মচারীদের জন্য কোন বৃদ্ধি করা হয়নি। শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শান্তি বিনোদন ভাতা দেয়ার জোর দাবি জানান তারা।
Leave a Reply