1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

ঈদের আগেই এমপিওভুক্তদের শতভাগ উৎসব ভাতার বিষয়ে, যা বললেন শিক্ষামন্ত্রী

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০৩ Time View
ঈদের আগেই এমপিওভুক্তদের শতভাগ উৎসব ভাতার বিষয়ে, যা বললেন শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের ঈদুল ফিতরের আগে শতভাগ বোনাস দেওয়াসহ মোট ১৩টি দাবি শিক্ষামন্ত্রী বরাবর উপস্থাপন করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও শিক্ষাকর্মী নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া।

শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসব দাবি তুলে ধরে। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অধ্যক্ষ সেলিম ভূইয়া বৈঠকে বলেন, “বেসরকারি শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের আগে তাদের শতভাগ উৎসব ভাতা এবং বেতন দেওয়া হোক। এছাড়া যেন শিক্ষকদের কোনো আর্থিক চাপ না থাকে এবং তারা নিশ্চিন্তে পাঠদান করতে পারে। আমরা শিক্ষকদের ক্লাসরুমের মানোন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানিয়েছি।”

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদানের বিষয়টি আমরা পর্যালোচনা করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। গতকাল অনুষ্ঠিত কেবিনেট মিটিং-এ ৯০ শতাংশ সময়ই শিক্ষার উন্নয়নের জন্য বরাদ্দ ছিল।”

শিক্ষামন্ত্রী শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, “আপনাদের দাবি-দাওয়া নিয়ে আর রাস্তায় আন্দোলন করতে হবে না। আমরা এ বিষয়ে কাজ করে যাবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme