নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে খসড়া পরিপত্র তৈরি করা হয়েছে। এটি জারি করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি এ তথ্য জানিয়েছে। খসড়া পরিপত্রের সাথে একটি চিঠিও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণলয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২০২৪ সালের ২৫ জানুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বশেষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন, প্রত্যয়ন ও নিয়োগ সুপারিশ বিধিমালা, ২০২৫ অনুসারে সংশোধন করা হয়েছে।
নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি, পরিপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতিটি পরিপত্র আকারে জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর সঙ্গে পাঠানো হলো।
Leave a Reply