1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

এমপিও শিক্ষকদের বেতন প্রদান নিয়ে যে নির্দেশনা জানাল মাউশি

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮৩ Time View
এমপিও শিক্ষকদের বেতন প্রদান নিয়ে যে নির্দেশনা জানাল মাউশি

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য ভুলের কারণে বকেয়া বেতন পরিশোধের জন্য প্রতিষ্ঠান প্রধানদের জন্য বিল সাবমিট অপশন চালু করা হয়েছে। ২০২৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর থেকে ২০২৫ খ্রিষ্টাব্দের জুলাই পর্যন্ত এমপিও বকেয়া বিল ৪ ফেব্রুয়ারির মধ্যে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বলা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধিদপ্তরাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর থেকে ২০২৫ খ্রিষ্টাব্দের বকেয়া এমপিও অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পরিশোধের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের জন্য বিল সাবমিট অপশন চালু করা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়ের এমপিও অর্থ ইতোমধ্যে ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। তবে আইবাস ডাবল প্লাস সিস্টেমে তথ্য যাচাইয়ের সময় যেসব শিক্ষক-কর্মচারীর এনআইডি বা ব্যাংক সংক্রান্ত তথ্য ইনভ্যালিড (Invalid) হওয়ায় বেতন স্থগিত ছিল এবং পরবর্তীতে তথ্য সংশোধনের মাধ্যমে বেতন সচল হয়েছে—তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নির্দিষ্ট মাসের এমপিও বিল বা উৎসব ভাতা বকেয়া রয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে বকেয়া মাসগুলোর বিল আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের বকেয়া এমপিও অর্থ ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হবে।

নির্দেশনায় আরো বলা হয়, ইএফটি সিস্টেম চালুর পর ডিসেম্বর ২০২৪ থেকে জুলাই ২০২৫ সময়ের মধ্যে যদি কোনো শিক্ষক-কর্মচারী ভুল তথ্যজনিত কারণে সৃষ্ট বকেয়া অনলাইন এমপিও আবেদনের মাধ্যমে ইতোমধ্যে গ্রহণ করে থাকেন, তবে বিল সাবমিটের সময় তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন নির্বাচন করতে হবে।

প্রতিটি বকেয়া পাওয়ার যোগ্য শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন-বন্ধের প্রয়োজন হলে তা বির সাবমিট অপশনে উল্লেখ করতে হবে।

অধিদপ্তর স্পষ্ট করে জানিয়েছে, ইএফটির মাধ্যমে এমপিও অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা পাঠানো না হলে বা অতিরিক্ত টাকা দেয়া হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme