1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলেবে না বলে হুমকি

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২২ Time View
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলেবে না বলে হুমকি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নতুন মাত্রা পেয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছার কথা স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে সমাধানের আশায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবির সঙ্গে একাধিক দফা আলোচনা করলেও এখনো নির্দিষ্ট কোনো সমাধান দিতে পারেনি। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মানা না হলে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

এর পেছনে সাম্প্রতিক কিছু ঘটনার প্রভাবও রয়েছে। আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক চাপের মুখে পড়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। পরে বিসিসিআই–এর নির্দেশে কলকাতা কর্তৃপক্ষ মুস্তাফিজকে ছেড়ে দেয়। এই ঘটনাগুলো ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করে।

এমন প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল–এর নির্দেশে বিসিবি প্রথম দফায় চিঠির মাধ্যমে আইসিসিকে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা আগ্রহী নয়। পরে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও প্রতিবেদনের লিংক সংযুক্ত করে দ্বিতীয় দফায় আরেকটি চিঠি পাঠানো হয়। সমস্যা সমাধানে কয়েকদিন আগে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্সেও বসে আইসিসি।

ওই বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন। আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকে।

পরবর্তীতে ১৭ জানুয়ারি সমস্যা সমাধানের চেষ্টা হিসেবে আইসিসির অ্যান্টি–করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকেও বিসিবির কর্মকর্তারা আবারও স্পষ্ট করে জানান, ভেন্যু পরিবর্তন না হলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে তারা রাজি নন।

এদিকে বাংলাদেশের এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি যদি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি উপেক্ষা করে, তবে পাকিস্তানও টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নতুন করে ভাবতে পারে। ফলে পুরো টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme