জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশের অনুষ্ঠানমালায় নির্ধারিত সময় সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
রোববার (৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫ আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এর আগ, জুলাই গণঅভ্যুত্থান দিসব পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণীও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই বিশেষ দিবস পালনে প্রয়োজনীয় নির্দেশনা হয়েছে।
‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান নিয়ে নির্দেশনা দেখতে ক্লিক করুন এখানে
Leave a Reply