1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

কী কী থাকছে জুলাই সনদে?

  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২১৪ Time View
কী কী থাকছে জুলাই সনদে?

জুলাই ঘোষণাপত্র নিয়ে গত কয়েকদিন নানা আলোচনার পর শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর আগামী পাঁচই অগাস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়াও চূড়ান্ত দিনক্ষণ জানায়।

এরপরই এ নিয়ে নানা কৌতূহল দেখা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে। এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়াটি প্রায় চূড়ান্ত হয়েছে বলে সরকারের একটি সূত্র জানিয়েছে।

খুব গোপনীয়তার সাথে ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে সেখানে প্রায় ২৬ থেকে ২৭টি দফা থাকতে পারে বলে জানা গেছে।

এই ঘোষণাপত্রের শুরুতে পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা, শোষণ নির্বিচার গণহত্যার বিরুদ্ধে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের বিষয়টি উল্লেখ থাকছে।

পরবর্তীতে ১৯৭৫ সালের একদলীয় বাকশাল কায়েমের বিষয়টিরও উল্লেখ থাকছে ঘোষণাপত্রে। সেই সাথে সিপাহি-জনতার বিপ্লবে বাকশালের অবসান কিভাবে হয়েছিল, সেটিও থাকছে জুলাই ঘোষণাপত্রে।

পরের দফায় আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রাম ও নব্বইয়ের গণঅভ্যুত্থানকেও যুক্ত করা হয়েছে।

খসড়ার পরের দফায় ওয়ান ইলেভেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে সময় দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রে যুক্ত থাকছে আওয়ামী লীগ শাসনামলের সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো।

আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট আখ্যা দিয়ে বলা হয়েছে, বিগত সরকার সেই ভোটের মাধ্যমে এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করেছিল।

শেখ হাসিনা সরকারের শাসনামলে বিরোধী মত, জনগণকে চরম নির্যাতন-নিপীড়ন, সরকারী চাকুরীতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকুরী প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের বিষয়গুলোও যুক্ত থাকছে এই ঘোষণাপত্রে।

এর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনতার অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের গঠনের প্রেক্ষাপট, আগামীতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার, আওয়ামী লীগ আমলের সকল গুম, খুন, দুর্নীতির বিচার ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার উদ্যোগের বিষয়গুলোও যুক্ত করা হচ্ছে এই জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত ঘোষণায়।

এই ঘোষণাপত্রের সর্বশেষ দফায় বলা হয়েছে, জুলাই বিপ্লবের এই ঘোষণাপত্র ২০২৪ সালের পাঁচই আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, “ঘোষণাপত্র জুলাই গণঅভ্যুত্থানের একটা দালিলিক প্রমাণ। যেখানে উল্লেখ থাকবে কোন কোন ঐতিহাসিক পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme