1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ঘিরে যে শঙ্কা দেখা দিয়েছে

  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৩৩ Time View
বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ঘিরে যে শঙ্কা দেখা দিয়েছে

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়ায়নি। এরপর গেল মে-জুনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান সফর করে হোয়াইটওয়াশ (৩-০) হয়ে দেশে ফেরে টাইগাররা। এবার সিরিজ বাংলাদেশের মাটিতে হলেও আবারও আবহাওয়া হয়ে উঠেছে বড় একটি চিন্তার কারণ।

আজ রবিবার, ২০ জুলাই সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু সেই সময়েই রয়েছে বৃষ্টির আশঙ্কা। ফলে টস থেকে শুরু করে পুরো ম্যাচেই বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি, যার ফলে হতাশ হতে পারেন হাজারো ক্রিকেটপ্রেমী।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস সাইট ‘অ্যাকুওয়েদার’ জানিয়েছে, আজ ঢাকায় সারা দিনই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টা, বিকেল ৪টা ও ৫টার দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে—মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বর্তমানে অনেক উন্নত। ফলে বৃষ্টি থেমে গেলে দ্রুতই মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব। তবে সন্ধ্যায় যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে দর্শক ও সমর্থকদের হতাশ হয়ে মাঠ ছাড়তে হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme