৩৫ জুলাই নামে আলজাজিরার একটা ডকুমেন্টারি আছে, আপনারা দেখেছেন কি না জানি না। শেখ হাসিনা পালানোর ঠিক আগের দিনটা, যেইদিন নাফিসের নিথর দেহটা রিকশার পা-দানিতে ঝুলতে ঝুলতে ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিল, সেই দিন মৃত্যুর ভয় জয় করে দিনভর সাংবাদিকরা কীভাবে নিউজ কভার করেছেন, সেটাই দেখানো হয়েছে ডকুমেন্টারিতে।
ওয়ান অব দ্যা ফাইনেস্ট ডকুমেন্টারি অন বাংলাদেশ এভার আই হ্যাভ সিন।
শুরুতেই একটা চমৎকার দৃশ্য দেখানো হয়। ফুটওভার ব্রিজের ওপর জড়ো হয়ে আছেন একদল সাংবাদিক।
অনেকের গায়ে প্রতিরক্ষা ভেস্ট। হালকা দাড়ি আর হাসনাতের মতো জার্সি গায়ে একটা ইয়াং ছেলে এসে তাদের সবাইকে একটা করে গোলাপ ফুল দেওয়া শুরু করলেন। সাংবাদিকদের কেউ কেউ হাসিমুখে গ্রহণ করছেন। কেউ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাচ্ছেন।
ছেলেটা থেমে থেমে মুখে বলে যাচ্ছেন: কিছু না, ভাই, শুধু নিরপেক্ষতা চাই। এই যে এত মায়ের বুক খালি হচ্ছে, শুধু নিরপেক্ষভাবে নিউজ করবেন, আর কিচ্ছু আপনাদের কাছে চাই না। আপনারা আমাদের ভাই।
আমাদের হয়ে কাজ করতে বলছি না, কখনও কোনও দলের হয়ে কাজ করবেন না। সদাসর্বদা নিরপেক্ষ থেকে কাজ করবেন। যেটা সত্য সেটা তুলে ধরবেন আপনারা। (আমার ধারণা, বারবার সে বলতে চাইছিল, দয়া করে আপনারা কারও পা চাটবেন না। নিতান্ত ভদ্রতার কারণে কথাটা ঠোঁটের ডগায় এলেও বলতে পারছিল না।)
এই সময়ে মিছিলের আওয়াজ উচ্চকিত হয়ে উঠল। ভেসে ভেসে আসছে গুলির শব্দ। সাংবাদিকরা নানা দিকে ছড়িয়ে পড়লেন। ছেলেটা হারিয়ে গেলো দৃশ্য থেকে।
সংগৃহিত
Leave a Reply