1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

এন আই খানের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করল সরকার?

  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৪১ Time View
এন আই খানের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করল সরকার?

সাবেক শিক্ষাসচিব ও উদ্দীপনের (ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস) সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া বাকি নয়জন হলেন—উদ্দীপনের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ গোলাম আহাদ, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান, ভবতোষ নাথ, নাহিদ সুলতানা, আবু জামিল ফয়সাল, শওকাত হোসেন ও বিদ্যুৎ কুমার বসু।

দুদক আদালতে জানায়, অভিযুক্তরা উদ্দীপনের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনকালে পরস্পরের যোগসাজশে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে মাইক্রোক্রেডিট আইন লঙ্ঘন করে ৮ কোটি ও ৪ কোটি টাকার দুটি বিনিয়োগ প্রকল্প দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ তহবিল থেকে সরিয়েছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। এছাড়া নজরুল ইসলাম খানসহ কয়েকজন অভিযুক্ত বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও দুদক আদালতকে অবহিত করে।

শুনানি শেষে আদালত নজরুল ইসলাম খানসহ ১০ জনের বিদেশগমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

উল্লেখ্য, মো. নজরুল ইসলাম খান (এন আই খান) এক সময় শেখ হাসিনার একান্ত সচিব ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর ছিলেন। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) চেয়ারম্যান ও স্বাধীন পরিচালক। তার নেতৃত্বাধীন এই আর্থিক প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও গ্রাহকের আমানতের টাকা লোপাটের অভিযোগে দেউলিয়া হওয়ার মুখে পড়ে। এসব ঘটনায় এন আই খানের বিরুদ্ধে গুরুতর ভূমিকা পালনের অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme