1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

বেতন ও বোনাস কোনদিন যা জানাল মাউশি

  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭০৭ Time View
বেতন ও বোনাস কোনদিন যা জানাল মাউশি

আজ দেওয়া হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন, কাল বোনাস

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন আজ (রোববার, ১ জুন) দেওয়া হচ্ছে। বিকেলের মধ্যেই বেতনের টাকা শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একজন কর্মকর্তা জানান, বেতন আজ এবং ঈদ বোনাস আগামীকাল (সোমবার) প্রদান করা হবে।

এবার ঈদুল আজহা উপলক্ষে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাচ্ছেন, যা পূর্বে ছিল ২৫ শতাংশ। কর্মচারীদের বোনাসের হার আগের মতোই ৫০ শতাংশ বহাল রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা সম্মতিপত্রের মাধ্যমে শিক্ষক বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme