1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

উৎসব ভাতা ও মে মাসের বেতন প্রদানের সময় জানাল মাউশি

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৯৩৭ Time View
উৎসব ভাতা ও মে মাসের বেতন প্রদানের সময় জানাল মাউশি

ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-বোনাস প্রদানের আশ্বাস, আন্দোলনে শিক্ষক-কর্মচারীরা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বকেয়া বেতন এবং মে মাসের বেতন ও ঈদের বোনাস দ্রুত পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটির আগেই বেতন ও বোনাসের অর্থ বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সোমবার (১৮ মে) মিডিয়া কে বলেন, “এপ্রিল মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। এর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই ঈদের বোনাসের প্রস্তাব পাঠানো হবে এবং পরে মে মাসের বেতনের প্রস্তাব পাঠানো হবে।”

তিনি আরও জানান, “ঈদের ছুটির আগে মে মাসের বেতন ও বোনাস পরিশোধের চেষ্টা করা হচ্ছে। তবে দুটো একসঙ্গে না-ও হতে পারে—আগে বোনাস ছাড় হতে পারে, পরে বেতন দেওয়া হবে।”

এদিকে গতকাল রবিবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খান স্বাক্ষরিত তিনটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে। এতে এপ্রিল মাসের (আংশিক লট-১) বেতন-ভাতার সরকারি অংশ হিসেবে ৯০০ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার ৪১৫ টাকা, ফেব্রুয়ারি মাসের (আংশিক লট-৩) জন্য ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৬১৮ টাকা এবং জানুয়ারি মাসের (আংশিক লট-৪) জন্য ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৯০৫ টাকা ইএফটি (EFT) পদ্ধতিতে ছাড়ের অনুমোদন চাওয়া হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা আশা করছেন, দ্রুত এই অর্থ ছাড় হলে তারা ঈদের আগে নিজেদের প্রাপ্য বুঝে পাবেন এবং তাদের আন্দোলনের যৌক্তিকতা বাস্তবায়িত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme