1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের নির্দেশ।

  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৮৪০ Time View
শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের নির্দেশ।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সংস্কারের নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে এসব প্রতিষ্ঠান সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি জারি করা হয়, যেখানে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নিতে বলা হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উক্ত নির্দেশনাটি অধিদপ্তরে প্রেরণ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল যে চিঠি পাঠিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেগুলোকে সংস্কার ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে।

এ নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা কর্মকর্তাসহ মাঠপর্যায়ের প্রশাসনকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে, যাতে নির্বাচনকালীন সময়ে কোনো অসুবিধা না হয় এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme