1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

নির্বাচন কবে হবে? স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০৬ Time View
নির্বাচন কবে হবে? স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম। একই সময়ে নির্বাচন সংশ্লিষ্ট সব ধরনের সংস্কার কার্যক্রমও সম্পন্ন হবে বলে তিনি জানান। শনিবার (২৬ এপ্রিল) রোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা একাধিকবার পরিষ্কার করে বলেছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। ড. মুহাম্মদ ইউনূসও জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই বিষয়টি স্পষ্ট করেছেন। এরপর কোনো রাজনৈতিক দলের বক্তব্য সরকারের বিবেচনার বিষয় নয়।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবির বিষয়টি সরকার শুনছে। তবে সংস্কার কাজ ও ‘জুলাই চার্টার’ সম্পন্ন হওয়ার পরই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। অপ্রয়োজনীয় কারণে নির্বাচন পেছানো হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় যখন প্রশ্ন ওঠে, জনগণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর দেখতে চায় কিনা—সফিকুল আলম জবাব দেন, “জনগণ চাইতেই পারে, তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিতে অটল।”

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরাসরি দোহা থেকে রোমে পৌঁছান। পোপের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতেই এ সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরের সময় ড. ইউনূস বিশ্বের প্রায় ১৩০টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme