1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

শেষ আশা বৃহস্পতিবার? কিন্তু…..

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৮১০ Time View
শেষ আশা বৃহস্পতিবার? কিন্তু.....

এদেশের অনেক গুলো চিরসত্য বিষয় রয়েছে, যেমনটা প্রত্যেক দেশে তথা পৃথিবীতে রয়েছে। সূর্য পূর্ব দিকে উঠে, আর পশ্চিম দিকে অস্ত যায়। এরকম বিষয়গুলি তেমনি আরও কতগুলি বিষয় আছে তার মধ্যে একটি হলো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান। আপনি যতই প্রযুক্তি ব্যবহার করেন না কেন, সেটা যত আধুনিক হউক না কেন? মাউশি কোন না কোন বাহানায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সময়মতো প্রদান করবে না।

আরও পড়ুন…..শ্রম উপদেষ্টা ব্যবস্থা নেয় আর শিক্ষা উপদেষ্টা চেয়ে চেয়ে দেখে।

এখানে সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বিষয়গুলো সমন্ধে যে অজানা তা কিন্তু নয়। কিন্তু তারা পূর্বেও এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেনি এখন করবেনা বলে সিদ্ধান্ত নিয়েছেন। যদি তাই না হবে তাহলে এত বড় অনিয়ম করার পরও মাউশির কোন কর্মকর্তা কর্মচারীদের কোন প্রকার শাস্তি মুলক ব্যবস্থা দুরের কথা কোন জবাবদিহিতার আওতায় নেওয়া হয়েছে বলে কখনও শুনেছেন।

বাংলাদেশের আনাচে কানাচে সকল মানুষের জানা, মোটা অনেক মিডিয়ার লোকজনের জানা আর তাদের এই জানাটা কিন্তু মাউশির নাম প্রকাশ না করার শর্তে কোন কর্মচারীর নিকট থেকে যে, মাউশির কতিপয় কিছু কর্মকর্তা শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুদ বাণিজ্য করে। শুধু জানেনা শিক্ষা মন্ত্রণালয় নাকি জেনেও না জানার ভান করে বসে থাকে।

যাক অভিযোগ অনুযোগ অনেক হলো বা করেই বা লাভ কি বলেন কোন উন্নতি তো হবে না। আবার আগামী ঈদে দেখবেন ঐ একই অবস্থা হবে। মাউশি থেকে বলবে আমরা দিন রাত কাজ করছি, চেষ্টা করছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার জন্য এবং যাতে পূর্বের ন্যায় অবস্থা না হয়। কিন্তু সময় শেষে দেখা যাবে যে লাউ সেই কদু।

সর্বশেষ ফেব্রুয়ারী বেতন ও উৎসব ভাতা নিয়ে সর্বশেষ যা জানা গেল বা আশা করা যাচ্ছে তা হলো আগামীকাল হয়তবা সকল শিক্ষক কর্মচারীর নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে টাকা পৌছাবে। তবে তা উত্তোলন ঈদের পূর্বে করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান।

এই হলো আমাদের ঈদ বা উৎসব ভাগ্য। সকল পেশার সকল মানুষের ভাগ্য দিন দিন পরিবর্তন হয়, হয়না শুধু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যের কোন পরিবর্তন। কারণ এটার জন্য অনেকটা আমরা নিজেরাও দায়ী।

সর্বশেষে যা বলব তা হলো আগামীকাল ফেব্রুয়ারীর বেতন ও ঈদুল ফিতরের ২৫% উৎসব ভাতা সযত্নে মাউশি আপনাদের একাউন্টে পৌছে দিবে এখন আপনার ভাগ্য যদি সহায় হয় তাহলে হাতে পাবেন না হলে পাবেন না ঈদের আগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme