1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

সংশোধনের তালিকা কোনদিন প্রদশির্ত করবে মাউশি?

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩৪ Time View
সংশোধনের তালিকা প্রদশির্ত

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত ১লা জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতন ছাড় হয়। ৩য় ধাপে আরও ৮৪ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করেন। সর্বশেষ গত সপ্তাহে ৪র্থ ধাপের ৮ হাজারের অধিক শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন। ৫ম ধাপের ৮ হাজার অধিক শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতনের অপেক্ষায় আছে ডিসেম্বরের বেতনের।

১ম থেকে ২য় ধাপের সকল শিক্ষক কর্মচারী অপেক্ষায় আছে জানুয়ারীর বেতনের। ফেব্রুয়ারী মাস শেষ হতে চলেছে অথচ জানুয়ারী মাসের বেতনের কোন খবর নাই।

বর্তমানে সবচেয়ে উৎকন্ঠিত যে বিষয় তা হলো ২য় থেকে অন্যান্য ধাপের যে সকল শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন করা লাগবে তাদের তথ্য এখনও ইএফটির ড্যাশবোর্ডে প্রদর্শিত হয়নি। এদিকে সংশোধনের শেষ তারিখ মাউশি থেকে প্রকাশ করা হয়েছে আগামী ০৬/০৩/২৫ ইং তারিখ। কিন্তু এখনও সঠিক দিক নির্দেশনা প্রকাশ করেনি মাউশি। গত কিছু দিন আগে মাউশি একটি চিঠি প্রকাশ করে যেখানে কিছু নির্দেশনা ছিল কিন্তু তা দিয়ে কার কি ভুল আছে তা সনাক্ত করা সম্ভব নয়। এই নির্দেশনা দরকার ছিল ইএফটির ড্যাশবোর্ডে কার কি ভুল আছে তা প্রদর্শনের পর কিন্তু পরেরটা আগে প্রকাশ করেছে কিন্তু যেটা আগে দরকার ছিল তা এখনও প্রকাশ করেনি এই হল আমাদের মাউশি।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে, সংশোধনের তথ্য কোনদিন প্রকাশ করবে মাউশি। গত সপ্তাহের শেষ নাগাদ মাউশি থেকে জানানো হয়েছিল যে, আগামী রবিবারের মধ্যে সংশোধনের তালিকা প্রকাশ করা হবে। যা এখনও প্রকাশ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme