1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

দ্রুতই জানুয়ারী বেতন ছাড় হবে….

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫২ Time View

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের জটিলতা এখনও কাটলো না। সবাই ভেবেছিল ইএফটিতে বেতন প্রদান শুরু হলে বুঝি এ ধরনের সমস্যা আর থাকবে না। কিন্তু হায় যে লাউ সে কদু।

এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) জানুয়ারির এমপিও খুব শিগগিরই ছাড় হতে পারে। এ পর্যন্ত মোট ৩ লাখ ৪৮ হাজার ৭৬১ শিক্ষক-কর্মচারীর ইএফটি প্রস্তুত হয়েছে। তাদের এমপিও ছাড়ের জন্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, পঞ্চম ধাপের কার্যক্রম চলছে। তবে এ পর্যন্ত যাদের ইএফটি প্রস্তুত হয়েছে তাদের এমপিও ছাড় দেয়া হবে। এমপিও ছাড় সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগের কথা ভেবে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুত হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও ছাড় হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। যার ফলে খুব শিগগিরই ইএফটি প্রস্তুত শিক্ষক-কর্মচারীদের কাছে মেসেজ যাবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে মন্ত্রণালয় জানিয়েছে, যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল প্লাসের ভেরিফিকেশন বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি- এমন সমস্যা যাদের তারা পঞ্চম ধাপে রয়েছেন।

এর আগে চতুর্থ ধাপের মোট ৮ হাজার ২৩৮ জন শিক্ষক-কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৬ হাজার ৩৮০ জন ও কলেজের ১ হাজার ৮৫৮ জন রয়েছেন। ৪র্থ ধাপের শিক্ষক কর্মচারীগণও সহ মোট প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারীগণ একসাথে জানুয়ারীর বেতন পাবেন।

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এ বিভাজন অনুযায়ী বেতন-ভাতা ইএফটির মাধ্যমে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয় এই টাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন।

এর আগে, ২য় ধাপে ৬৭ হাজার ও তৃতীয় ধাপে স্কুল- কলেজের মোট ৮৪ হাজার ৭৭৬ জন শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে।

আশা করা যায় খুব দ্রুতই ১ম থেকে ৪র্থ এই চার ধাপের শিক্ষক কর্মচারীদের জানুয়ারী ২৫ মাসের বেতন শিক্ষক কর্মচারীদের হিসাব নম্বরে পৌছে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme