1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

সচিবালয়ের আলোচনার ফলাফল।

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০৫ Time View

সচিবালয়ে ৬ সদস্যের শিক্ষক প্রতিনিধির সাথে যুগ্ম সচিব হুমায়ন কবিরের সাথে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে যা জানা গিয়েছে তা হল। সচিব মহোদয় জানিয়েছেন যে আপনাদের বিষয়গুলো নিয়ে উপদেষ্টা মহোদয় অন্তত্য আন্তরিক।

শিক্ষক প্রতিনিধিগণের সদস্যবৃন্দরা বলেন তাহলে আমাদের দাবীগুলো স্পষ্টকারে সভাস্থলে গিয়ে ঘোষণা দেওয়ার জন্য।

শিগগির শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয়করণ প্রত্যাশী ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন।

আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন, ‘আপনাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে। সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি, খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।’

এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন, সরকারের কোনো প্রতিনিধিদল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

শতভাগ উৎসব ভাতা, সরকারি চাকরিজীবীদের মতো বাড়িভাড়া, চিকিৎসা ভাতা প্রদানের আশ্বাস প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

এ বিষয়ে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের (বিটিএফ) সভাপতি হাবিবুল্লাহ রাজু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। সরকার এর আগেও একাধিক আমাদের আশ্বাস দিয়েছে। তবে এবার আর আশ্বাসে বিশ্বাসী নই। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন অথবা মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।’

এই শিক্ষক নেতা আরও বলেন, জাতীয়করণের দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার দেশের সব বেসরকারি স্কুল-কলেজে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হবে।

প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গতকাল রবিবার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে

তবে আসল কথা হল প্রিয় শিক্ষক কর্মচারীবৃন্দ আপনাদের উপস্থিতি বাড়াতে হবে। আপনাদের উপস্থিতিই আপনাদের প্রাপ্তি নিশ্চিত করবে। কোন কিছু অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আমরা হয়ত ভাবছি ঘরে বসে সকল দাবি পূরণ হয়ে যাবে হবে না। প্রেস ক্লাবের সামনে আপনারা উপস্থিত থাকুন তাহলে আপনাদের প্রাপ্তি নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme