1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

জাতীয়করণের দাবীতে কর্মবিরতিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা! দাবী আদায়ে কঠোর হচেছন কি?

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ Time View
জাতীয়করণের দাবীতে কর্মবিরতিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা! দাবী আদায়ে কঠোর হচেছন কি? স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রোববার থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা বলছেন আন্দোলনে নামা শিক্ষকরা। এ ব্যাপারে শুক্রবার ঢাকার প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে ‘এম

স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রোববার থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা বলছেন আন্দোলনে নামা শিক্ষকরা।

এ ব্যাপারে শুক্রবার ঢাকার প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী জানিয়েছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “শুক্রবার সকাল ৯টায় আমরা অবস্থান নেব। তখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মত বৃহস্পতিবার দাবিদাওয়া নিয়ে হাজির হন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। জাতীয়করণের পাশাপাশি সরকারি নিয়মে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও উৎসব ভাতা চালুরও দাবি জানাচ্ছেন তারা।

দাবি মেনে না নিলে সারা দেশে কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি মাধ্যমিক ও দাখিল পরীক্ষা বর্জনেরও হুঁশিয়ারিও দিচ্ছেন আন্দোলনে নামা শিক্ষকরা।

দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, মঙ্গলবার উপদেষ্টার তরফ থেকে আগামী বাজেটে ভাতা বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে। তবে জাতীয়করণে সিদ্ধান্ত এই সরকার নিতে পারবে না, ফলে ওই দাবি বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্যই রেখে দেওয়ার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী বলেন, “আমরা আশ্বাসে বিশ্বাসী না, এখানে (প্রেস ক্লাব) এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে।

“জাতীয়করণ না করলেও সামনের ঈদ থেকেই সরকারি নিয়মে ভাতা আর বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা এখানে এসে দিলে আমরা সরে যাব।”

এমপিওভুক্ত শিক্ষকরা এখন এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme