1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

৩য় ধাপের পেমেন্ট তালিকায় কারা যুক্ত হবে?

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ Time View

গত ০৫ অক্টোবর ২০২৪ইং তারিখ শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রাণালয়ে সিদ্ধান্ত মোতোবেক, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতা চলতি জানুয়ারি মাসের ০১ তারিখে ১ম ধাপে ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে তাদের বেতন নিজ নিজ একাউন্ট থেকে উত্তোলন করে। কিন্তু সকল শিক্ষক কর্মচারী বেতন একসাথে দেওয়া সম্ভব হয়নি। যার কারণে গত ১৯ তারিখে রোজ রবিবার আর ও ৬৭ হাজার এর কিছু বেশি সংখ্যক শিক্ষক কর্মচারীর ২য় ধাপে বেতন প্রদানের জন্য পেমেন্ট তালিকা মাউশি প্রকাশ করে। যদিও তাদের বেতনের টাকা এখন অব্দি ব্যাংকে জমা হয়নি আগামী সপ্তাহ নাগাদ তাদের বেতনের টাকা ব্যাংকে জমা হওয়ার সম্ভাবনা আছে।

এরপরে আসি মাউশির সিদ্ধান্ত মোতাবেক 3য় ধাপে আরও কিছু শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। তবে প্রশ্ন হল কারা এই তৃতীয় ধাপে ইএফটির আওতাভুক্ত হবে।

মাউশি সুত্রে যতটুকু জানা গেছে তা হলো, তৃতীয় ধাপে সেই সকল শিক্ষক কর্মচারীর নাম ইএফটির আওতাভুক্ত করা হবে তারা হলো যাদের নামের বানানের ক্ষেত্রে যাদের একটি অক্ষরের সমস্যা রয়েছে। যেমনঃ ‍A হবে O আছে বা J এর জায়গায় Z আছে এই ধরনের ছোট খাটো ভুল। বাংলায় আমরা যেমন বলি আ, কার ই, কার বা ঈ,কার, উ, কার বা ঊ, কার ইত্যাদি ধরনের সমস্যা গুলো। এই সমস্যা গুলো মাউশি কর্তৃপক্ষ নিজ উদ্যেগে সংশোধন করে দেবে।

তবে যাদের বড় ধরনের ভুল যেমন নামের বানানের ক্ষেত্রে দুই অক্ষরের সমস্যা বা নামের আগে বা পরে কোন শব্দের মিসিং তাদের ক্ষেত্রে সংশোধন সাপেক্ষে ইএফটির আওয়তাভুক্ত করা হবে তাতে যদি একটু সময় লাগে তারপরও সেক্ষেত্রে কোন ছাড় দেখাবে না।

তেমনি জন্ম তারিখ যাদের ভুল তাদেরও জন্মতারিখ সংশোধন বা সঠিক জন্মতরিখ প্রেরণ করার পর তারা ইএফটির আওতাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme