1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, আর এমপিও শিক্ষকদের দিচ্ছে শুভঙ্করের ফাঁকি?

  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ Time View

সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে।

অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী:
১ – ৩য় গ্রেড: বেসিকের ১০%।
৪ -১০ম গ্রেড: বেসিকের ২০%।
১১ – ২০ম গ্রেড: বেসিকের২৫%।

সর্বনিম্ন ৪,০০০ টাকা বেতন বৃদ্ধি হবে।
সর্বোচ্চ ৭,৮০০ টাকা বেতন বৃদ্ধি হবে।

৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। শতকরা হারে বৃদ্ধি যাই হোক সর্বনিম্ন 4000/- টাকা বাড়বে।

মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর, আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না।

পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে।

২০১৫ সালের পে-স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। কিন্তু এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন।

মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি, ২০১৫- জাতীয় বেতন স্কেলের আওতায় মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সুপারিশ করেছে।

এমপিওভু্ক্ত শিক্ষক কর্মচারীদের শুভঙ্করের ফাঁকিঃ

মহার্ঘ ভাতা কমিটির সুপারিশ অনুযায়ী এই বেতন বৃদ্ধি একসময় (জুলাই ২০২৫) থেকে বেতন স্কেলের সাথে মার্জ করবে। অর্থ দাঁড়ায় এমন কোন সরকারী কর্মকর্তা কর্মাচারীর বেতন স্কেল এখন ১০০০০/-টাকা হয় বৃদ্ধি ৪০০০/-টাকা সহ তা দাঁড়াবে এখন ১৪০০০/- টাকা। অথ্যাৎ বেতন বাড়লো ৪০০০/- এবং এর সাথে বাড়ি ভাড়া বৃদ্ধি (৪৫-৫০%)=১৮০০/-২০০০/- মোট বেতন বৃদ্ধি দাঁড়াবে ৫৮০০/- থেকে ৬০০০/- টাকা।

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের হিসাব একটু দেখি ১০০০০ টাকা বেতন হলে বাড়বে ৪০০০ অথ্যাৎ বেতন হলো ১৪০০০/-। বেতন বৃদ্ধি হলো সমস্যা কোথায়? সমস্যা হল খালি চোখে বৃদ্ধি ৪০০০ হলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মাচারীদের ক্ষেত্রে যা হবে ৩৬০০/-টাকা কারণ তাদের মুল বেতনের ১০% সরকারী কর্তন আছে। তাহলে সরকারী কর্মকর্তা কর্মাচারীদের যেখানে বেতন বাড়ছে ৬০০০/- টাকা আমাদের সেখানে বেতন বাড়বে ৩৬০০/-টাকা। এটাকে আপনি কি বলবেন ফাঁকি, শুভঙ্করে ফাঁকি না চিটিং কি বলবেন। আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না।

আমার বিশ্বাস এই পদ্ধতির আবিস্কারক আমাদের সুনামধন্য আমলারা যারা কিনা কোন সময় চায় না এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কোন সময় সঠিক ভাবে তাদের প্রাপ্য পায়। কিভাবে তারা আমাদের ঠকাতে পারে সেই চিন্তায় মগ্ন থাকে আর নতুন ফন্দি বের করে আমাদের ফাঁকি দেওয়ার। ওদের চেয়ে আমরা কিন্তু সংখ্যায় কম নয় সরকারী বেতন ভোগীর সংখ্যা সব মিলিয়ে ১০ থেকে ১২ লক্ষ সকল বিভাগ মিলিয়ে। আর আমরা এক পেশারই প্রায় ৬ লক্ষ। কিন্তু আমরা এক নই ওরা এক।

কখনও শুনিনি মহার্ঘ ভাতা বেসিক বেতনের সাথে যুক্ত হয়। এবারই শুনছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme