1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

বিসিবির হেভিওয়েট কাউন্সিলর কারা

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View
বিসিবির হেভিওয়েট কাউন্সিলর কারা

নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত এই তালিকায় উল্লেখিত কাউন্সিলররাই আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে মোট ১৭৭টি কাউন্সিলর পদের মধ্যে এখনও ৬টি পদে নাম চূড়ান্ত হয়নি। তবুও তালিকা ঘিরে নির্বাচনী আমেজ ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে। এদিকে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং তামিম ইকবাল। তাদের পাশাপাশি আরও অনেক পরিচিত মুখ এবার আলোচনায় জায়গা করে নিয়েছেন।

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন। অন্যদিকে রেঞ্জার্স ক্রিকেট একাডেমির হয়ে শেষ মুহূর্তে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন সাবেক সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করছেন ভোটার হিসেবে। এদিকে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে নাজমুল আবেদিন ফাহিমও তালিকায় স্থান পেয়েছেন। তবে সবচেয়ে চমকপ্রদ সংযোজন এসেছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা থেকে—যেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং সুপরিচিত ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামি বিসিবির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাব থেকেও কাউন্সিলর চূড়ান্ত হয়েছে। আবাহনী লিমিটেড থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স ইউনিয়ন থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানী ভোটাধিকারী হয়েছেন।

অন্যদিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগীয় ক্লাব থেকেও কাউন্সিলর মনোনীত হয়েছে। এর মধ্যে সূর্য তরুণ ক্লাবের ফাহিম সিনহা, ইন্দিরা রোড ক্রীড়াচক্রের রফিকুল ইসলাম বাবু এবং রেগুলার স্পোর্টিং ক্লাবের মনজুর আলম জায়গা পেয়েছেন নির্বাচনী তালিকায়।

সংস্থা পর্যায় থেকেও বেশ কয়েকজন মনোনয়ন পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে মো. সানোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে কোয়াব নির্বাচনের সভাপতি পদপ্রার্থী সেলিম শাহেদকে মনোনীত করা হয়েছে। এ তালিকায় আরও রয়েছেন সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।

সাবেক ক্রিকেটার কোটায় যাঁরা কাউন্সিলর হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন শান্ত, মুশফিকুর রহমান ও মাহমুদুল হাসান।

এছাড়া সাবেক অধিনায়ক কোটায় বিসিবি সভাপতি কর্তৃক মনোনীত হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল এবং হাবিবুল বাশার।

অতএব, কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে বিসিবি নির্বাচনের মাঠ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়ে গেল। এখন ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থিতা ও সম্ভাব্য সমীকরণ ঘিরে ক্রিকেট মহলে উত্তেজনা ক্রমেই বাড়বে।

বিস্তারিত খসড়া ভোটার তালিকা দেখতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme