1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

১০টির বেশি সিম থাকলে তা কিভাবে বাতিল করবেন

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৪৪ Time View
১০টির বেশি সিম কার্ড

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ব্যক্তিগত নিরাপত্তা ও সাইবার অপরাধ রোধে সিম রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০(দশ)টি মোবাইল সিম রেজিস্ট্রেশন করা যাবে। আগে এই সংখ্যা ছিল ১৫(পনের)টি।

২০১৫ সালে সিম রেজিস্ট্রেশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করে BTRC। ২০১৭ সালে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশনের সীমা নির্ধারণ করা হয়। তবে BTRC এর সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ গ্রাহক এত সংখ্যক সিম ব্যবহার করেন না। পাশাপাশি অপারেটরদের অ’সুস্থ প্রতি’যোগিতা, জাতীয় নিরা’পত্তা ও আন্তর্জাতিক চর্চার আলোকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

BTRC জানিয়েছে, ১০(দশ)টির বেশি সিম যেসব গ্রাহকের নামে নিবন্ধিত আছে, তা নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার না করলে আই’নগত জটি’লতায় পড়তে হতে পারে। এমন সিম যেকোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে। যদি আপনার নামে অতিরিক্ত সিম রেজিস্টার করা থাকে, তাহলে তা বাতিল বা বন্ধ করার জন্য কিছু উপায় আছে:

১. প্রথমে নিজের নামে কয়টি সিম রেজিস্টার আছে তা চেক করুন-🔎

🔹মোবাইলে ডায়াল করুন: *16001#

🔹আপনার এনআইডি নাম্বার লিখে দিন।

🔹SMS এ আপনার নামে নিবন্ধিত সব সিম নাম্বার চলে আসবে।

২. অতিরিক্ত সিম বাতিল করার উপায়

🔹 গ্রাহক সেবা সেন্টারে যান (SIM Operator Customer Care):

🔹যেই অপারেটরের সিম বাতিল করতে চান, তাদের গ্রাহক সেবায় যান।

🔹সাথে আপনার জাতীয় পরিচয়পত্র (NID) নিয়ে যান।

🔹অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করার আবেদন করুন।

৩. অপারেটর হেল্পলাইন এ যোগাযোগ করুন:

🔹গ্রামীণফোন: 121

🔹রবি: 123

🔹এয়ারটেল: 786

🔹বাংলালিংক: 121

🔹টেলিটক: 121

কাস্টমার কেয়ারের মাধ্যমে তারা আপনাকে গাইড করবে কোন সিম কিভাবে বন্ধ করবেন।

৪. BICTRA (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন – BTRC) এ অভিযোগ করুন:

যদি নিজে বাতিল করতে সমস্যা হয়, তাহলে BTRC হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন: 100
অথবা তাদের ওয়েবসাইট থেকে অনলাইন অভিযোগ করতে পারবেন।

👉 মনে রাখবেন, সিম বাতিল করতে অবশ্যই সঠিক মালিকের উপস্থিতি এবং NID প্রমাণ লাগবে।

📢সতর্কবার্তা: ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিম নিজ উদ্যোগে বন্ধ না করলে তা অ’বৈধ হিসেবে বিবেচিত হবে। এমনকি ভবিষ্যতে আ’র্থিক লেন’দেন, নিরা’পত্তা বা যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহক।

পরিশেষে যে কথাটি বলব তা আপনি যে সিমটি বা সিমগুলো বাতিল করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ঐ নির্ধারিত অপরেটর এর কাষ্টমার কেয়ার অফিসে আপনার নিজস্ব এনআইডি কার্ড নিয়ে দেখা করলেই হবে। কাষ্টমার কেয়ার প্রতিনিধিগণ এই বিষয়ে যথেষ্ট সহোযোগীতা পরায়ন।

(সংগৃহিত)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme