1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

সময়মতো বিল সাবমিট না করলে যে সমস্যায় পড়বে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৭৬ Time View
সময়মতো বিল সাবমিট না করলে যে সমস্যায় পড়বে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার বিল আগামী ২৩ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন-ভাতা থেকে বঞ্চিত হবেন বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। এবং এই বিষয়টি যে শুধু এ মাসের জন্য প্রযোজ্য এমন নয়। বিষয়টি প্রতিমাসের জন্যই প্রযোজ্য হবে। প্রতিমাসেই এই নির্ধারিত সময়ের মধ্যেই বিল সাবমিট করতে হবে।

বুধবার (২০ আগস্ট) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

ইএফটি (EFT) প্রক্রিয়া ও বিল জমা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ১ জানুয়ারি ২০২৫ থেকে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (EFT) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। জুলাই ২০২৫ পর্যন্ত বেতন-ভাতা সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে। তবে আগস্ট ২০২৫ থেকে EFT-র মাধ্যমে অর্থ প্রেরণের ক্ষেত্রে নতুনভাবে Bill Submit প্রক্রিয়া চালু করা হয়েছে, যা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

এজন্য প্রতিষ্ঠান প্রধানকে তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করে প্রতিমাসে বিল জমা দিতে হবে। সংশ্লিষ্ট নির্দেশিকা অনুসারে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও আলাদাভাবে সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।

বিল সাবমিট করার পর এর একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি স্বাক্ষর করবেন এবং সেটি প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য এমপিও EFT-এর মাধ্যমে তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হবে।

বিশেষ নির্দেশনা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে—

  • প্রতিষ্ঠানের এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে বা পদত্যাগ করলে, সংশ্লিষ্ট মাসে তাঁর প্রাপ্য বেতন-ভাতা সঠিকভাবে নির্ধারণ করে বিল জমা দিতে হবে।
  • সাময়িক বরখাস্ত, অনুমোদনবিহীন অনুপস্থিতি কিংবা অন্য কোনো কারণে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও Bill Submit করার সময় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • এমপিও EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য প্রদান করা হয় এবং সে কারণে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন EFT-তে না যায়, তার পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতি মাসে যথাসময়ে Bill Submit না করলে শিক্ষক-কর্মচারীদের বেতন EFT-তে পাঠানো সম্ভব হবে না

চূড়ান্ত নির্দেশনা

সবশেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের বেতন-ভাতা সময়মতো নিশ্চিতে আগামী ২৩ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে অনলাইনে আগস্ট মাসের এমপিও বিল সাবমিট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

One response to “সময়মতো বিল সাবমিট না করলে যে সমস্যায় পড়বে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা”

  1. এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার ঊপায় কি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme