বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার বিল আগামী ২৩ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন-ভাতা থেকে বঞ্চিত হবেন বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। এবং এই বিষয়টি যে শুধু এ মাসের জন্য প্রযোজ্য এমন নয়। বিষয়টি প্রতিমাসের জন্যই প্রযোজ্য হবে। প্রতিমাসেই এই নির্ধারিত সময়ের মধ্যেই বিল সাবমিট করতে হবে।
বুধবার (২০ আগস্ট) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ১ জানুয়ারি ২০২৫ থেকে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (EFT) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। জুলাই ২০২৫ পর্যন্ত বেতন-ভাতা সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে। তবে আগস্ট ২০২৫ থেকে EFT-র মাধ্যমে অর্থ প্রেরণের ক্ষেত্রে নতুনভাবে Bill Submit প্রক্রিয়া চালু করা হয়েছে, যা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এজন্য প্রতিষ্ঠান প্রধানকে তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করে প্রতিমাসে বিল জমা দিতে হবে। সংশ্লিষ্ট নির্দেশিকা অনুসারে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও আলাদাভাবে সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।
বিল সাবমিট করার পর এর একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি স্বাক্ষর করবেন এবং সেটি প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য এমপিও EFT-এর মাধ্যমে তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে—
সবশেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের বেতন-ভাতা সময়মতো নিশ্চিতে আগামী ২৩ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে অনলাইনে আগস্ট মাসের এমপিও বিল সাবমিট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার ঊপায় কি ?