1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন

কারিগরি কলেজ, মাদ্রাসা ও কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের জুলাই বেতনের চেক হস্তান্তর

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৭১ Time View
MPO কারিগরি কলেজ, মাদ্রাসা ও কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের জুলাই বেতনের চেক হস্তান্তর

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা স্তরের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ও ভাতার সরকারি অংশের চেক সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। এই চেক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক (শাখা-১১) মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয় অথবা স্থানীয় কার্যালয়ে মোট ১২টি চেক সোমবার, ২৮ জুলাই তারিখে হস্তান্তর করা হয়েছে। এসব চেকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ও ভাতার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পৌঁছে গেছে। শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে এই অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, এবারের জুন মাসে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থার মাধ্যমে মোট ৪৮৫টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। এ-সংক্রান্ত তালিকা বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত রয়েছে।

যদি কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত বেতন-ভাতা তুলতে সমস্যার সম্মুখীন হন, তাহলে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিতভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যেসব ধরণের সমস্যার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তা হলো—

১. ইএফটি বা এমপিও শীটের মাধ্যমে বেতন-ভাতা উত্তোলনে কোনো ধরণের জটিলতা দেখা দিলে।
২. একই মাসে যদি ইএফটি ও এমপিও শীট উভয় মাধ্যমেই বেতন-ভাতা প্রদানের চেষ্টা করা হয় (এই ক্ষেত্রে শুধু ইএফটির মাধ্যমে প্রদত্ত অর্থই উত্তোলনযোগ্য, এমপিও শীটের বেতন-ভাতা কোনোভাবেই উত্তোলন করা যাবে না)।
৩. ইএফটির মাধ্যমে বেতন বা ভাতার পরিমাণ যদি নির্ধারিত অর্থের তুলনায় বেশি বা কম হয়।
৪. কোনো প্রতিষ্ঠানের বেতন-ভাতা আংশিকভাবে ইএফটিতে পাঠানো হলে।
৫. যদি দেখা যায়, ইএফটি বা এমপিও শীট—কোনো মাধ্যমেই বেতন-ভাতা পাঠানো হয়নি।

উক্ত সমস্যাসমূহ সমাধানে যোগাযোগের জন্য যে কর্মকর্তাদের নাম ও নম্বর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তারা হলেন—

  • মোহাম্মদ সাইফুল হক খান, সহকারী পরিচালক (এমপিও শাখা), মোবাইল: ০১৭২৭-১৭৫৯৫৪
  • মো. আলী ইসলাম, সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল), মোবাইল: ০১৭৩৩-৭৪৬২০০
  • মো. আব্দুল হাই, সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইএফটি সেল), মোবাইল: ০১৪০০-৫৯৭৯৩৬
  • মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইএফটি সেল), মোবাইল: ০১৭১৭-৭০২৭০৩

সবশেষে বলা হয়েছে, বেতন-ভাতা উত্তোলনে নির্ধারিত সময়ের মধ্যে সমস্যা দেখা দিলে যথাশীঘ্র এসব নম্বরে লিখিতভাবে যোগাযোগ করে সমস্যার সমাধান গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme