1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন

জুনিয়র ‍বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৯৫ Time View
জুনিয়র ‍বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিকের পর এবার চালু করা হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। চলতি বছরই এই বৃত্তি পরীক্ষা নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলো নাকি শিক্ষা অধিদপ্তর এ বৃত্তি পরীক্ষার কার্যক্রম বাস্তবায়ন করবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র গত বৃহস্পতিবার মিডিয়াকে এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের একজ যুগ্মসচিব বলেন, অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে ২০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন নিয়ে বিস্তর আলোচনা হয়।

জানা গেছে, এর আগে সর্বশেষ ২০০৯ খ্রিষ্টাব্দে অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপরে অষ্টম শ্রেণিতে চালু করা হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। পাবলিক পরীক্ষার আদলে এই পরীক্ষা নেওয়ায় ছাত্র-ছাত্রীদের বেড়েছিল কোচিং নির্ভরতা। নোট-গাইড কোম্পানীর জয়জয়কার। দীর্ঘ সময় ধরেই অষ্টম শ্রেণিতে এই পরীক্ষা বাতিলের দাবিতে সরব ছিলেন শিক্ষাবিদসহ অভিভাবকদের একাংশ। অব্যাহত সমালোচনার মুখে ২০২৩ খ্রিষ্টাব্দে জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাসের আদলে অষ্টম শ্রেণিতে বার্ষিক পরীক্ষার নেয় তৎকালীন সরকার। ’২৪-এ ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত বছরও হয়নি জেএসসি-জেডিসি পরীক্ষা। নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও। চলতি বছর দীর্ঘ সময় পর অষ্টম শ্রেণিতে ফের চালু হচ্ছে ছাত্র-ছাত্রীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা।

জানা যায় এর আগে অষ্টম শ্রেণিতে পড়ুয়া নির্দিষ্ট শতাংশের ছাত্র-ছাত্রীকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো। বর্তমানে বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা এখনো না থাকায় কত শতাংশ শিক্ষার্থীকে এ পরীক্ষায় বসতে হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার বলেন, চলতি শিক্ষা বছর থেকে বৃত্তি পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে, যেন শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme