1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

বাংলাদেশ জামায়েত ইসলামের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৪ Time View
বাংলাদেশ জামায়েত ইসলামের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

ক্ষতিগ্রস্ত সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমি তাঁদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”
এই মন্তব্য তিনি করেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন পরিচালিত একটি টকশো অনুষ্ঠান ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’-এ অংশগ্রহণকালে।

অনুষ্ঠানে উপস্থাপক খালেদ মুহিউদ্দিন প্রশ্ন করেন, যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনার দেওয়া এক সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন, “জামায়াতে ইসলামীর বা দলের কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চাই।” কিন্তু আপনি সেদিন স্পষ্ট করেননি, এতে কি মুক্তিযুদ্ধের সময়ের ঘটনাও অন্তর্ভুক্ত? আজ সেটা স্পষ্ট করবেন কি? অনেকে জানতে চায়—জামায়াতের আমির ঠিক কীসের জন্য ক্ষমা চেয়েছেন?

উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, “১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত যদি আমাদের কর্মকাণ্ডে কেউ আহত, কষ্টপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমি তাঁদের সবার কাছেই নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”

তিনি বলেন, “মানুষ যেমন ব্যক্তি পর্যায়ে ভুল করতে পারে, তেমনি কোনো সংগঠন বা দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটি ভুল, কোনটি সঠিক—তা সময় এবং ইতিহাসই নির্ধারণ করবে। আজ যা ভুল মনে হচ্ছে, ভবিষ্যতে হয়তো তা সঠিক হিসেবেও প্রমাণিত হতে পারে।”

দলের ভুল নিয়ে আরও বলেন, “আমরা আদর্শবাদী দল। ভুলের ঊর্ধ্বে কেউ নই। আমাদের মাধ্যমে বা আমাদের সহকর্মীদের মাধ্যমে কেউ কষ্ট পেলে, ক্ষতিগ্রস্ত হলে, আমরা তা স্বীকার করি এবং এজন্য কোনো শর্ত ছাড়া ক্ষমা চেয়েছি।”

ক্ষমা চাওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমা চাওয়ার মধ্যে লজ্জা বা পরাজয়ের কিছু নেই। এটা আমার মানবিকতা এবং দায়িত্ববোধ থেকেই এসেছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme