1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদন

  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৭৯ Time View
উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদন

আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। তবে আলোচিত ‘কালো টাকা সাদা’ করার সুযোগ এবারের বাজেটে রাখা হয়নি।

চলতি মাসের ২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রথম বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবে আগামী অর্থবছরের বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৭ হাজার কোটি টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–কে আয় সংগ্রহের লক্ষ্য দেওয়া হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ।

এই বাজেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ৫ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে প্রাথমিক প্রস্তাবে ‘কালো টাকা বৈধ করার’ সুযোগ থাকলেও, তা নিয়ে ব্যাপক সমালোচনার পর চূড়ান্ত অনুমোদনে সেই অংশটি বাদ দেওয়া হয়েছে।

নতুন বাজেট অনুমোদনের পাশাপাশি চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও অনুমোদন করবে উপদেষ্টা পরিষদ। এটাই অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাজেট প্রস্তাব উন্মোচনের সময় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ছাড়াও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে তা একযোগে সম্প্রচার করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরের বাজেটও তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম টেলিভিশন ও বেতারের মাধ্যমে উপস্থাপন করেছিলেন। এবারও সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাজেট টেলিভিশনে উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme