1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না

এমপিও শিক্ষক-কর্মচারীদের ১৫% বাড়ি ভাড়া কার্যকর আজ থেকে

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৩ Time View
মাউশি (1)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। আজ বুধবার (১ জুলাই) থেকে তাদের মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা কার্যকর হচ্ছে। সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দুই ধাপে এই বাড়িভাড়া বৃদ্ধি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া কার্যকর করা হয়েছিল। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে দ্বিতীয় ধাপে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। বিষয়টি ইতোমধ্যে চূড়ান্তভাবে মীমাংসিত হয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জুলাই মাস থেকেই তারা বর্ধিত হারে বাড়িভাড়া ভাতা পাবেন এবং এমপিও বিলেও এর প্রতিফলন দেখা যাবে।

জানা যায়, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি চাকরিজীবীদের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতে গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করার বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি প্রদান করে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা ওই সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে বৃদ্ধি করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়, যার সর্বনিম্ন পরিমাণ ২ হাজার টাকা। এরপর দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে পূর্বের ৭ দশমিক ৫ শতাংশের সঙ্গে আরও অতিরিক্ত ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। তবে এ ক্ষেত্রেও সর্বনিম্ন বাড়িভাড়া ভাতা ২ হাজার টাকা বহাল রাখা হয়েছে।

সে অনুযায়ী, আজ ১ জুলাই থেকে অর্থ মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। ফলে এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাওয়ার অধিকারী হলেন। এর মাধ্যমে দীর্ঘদিনের একটি প্রত্যাশা বাস্তবে রূপ পেল এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা আরও বৃদ্ধি পেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme