1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন

এমপিও শিক্ষকদের ঈদুল আযহার উৎসব ভাতার বিল সাবমিটের বিষয়ে যা জানাল মাউশি

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৮৯ Time View
মাউশি ও আইবাস++

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিট কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে বিল সাবমিট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বুধবার রাত ১২টা পর্যন্ত উৎসব ভাতার বিল সাবমিট করার সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ বিল জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা দ্রুত ছাড়ের লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিল সাবমিট শেষ হওয়ার পর যাচাই-বাছাই ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ভাতা ছাড় করা হবে।

এর আগে গত ১০ মে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে বেতন-ভাতা ছাড়ের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতন ও ভাতার অর্থ পাঠানো হবে।

জানা গেছে, বর্তমানে দেশে মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ে কর্মরত রয়েছেন ৩ লাখ ৭৩৬ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী।

এরও আগে গত ২২ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়। সে সময় ২৪ এপ্রিলের মধ্যে বিল জমা দিতে বলা হয়েছিল। নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই বিল সাবমিট কার্যক্রম সম্পন্ন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme