1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিওভুক্ত জাল সনদে চাকুরীরত শিক্ষকদের বিষয়ে যে সুপারিশ করল এনটিআরসিএ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬২৫ Time View
বেসরকারি_শিক্ষক_নিবন্ধন_ও_প্রত্যয়ন_কর্তৃপক্ষের_লোগো (1)

জয়পুরহাট জেলার কাপাসিয়া সিনিয়র আলিম মাদরাসায় কর্মরত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক ইসমেতারার বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তার শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে চাকরির সময়ে তিনি যে বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা সরকারি কোষাগারে ফেরত আনারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে জারি করা এক আনুষ্ঠানিক চিঠিতে এসব সুপারিশ তুলে ধরা হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, কাপাসিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে প্রেরিত এক লিখিত আবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হয়।

তদন্তে দেখা যায়, সহকারী শিক্ষক ইসমেতারা ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ৩১৩২৯৬৮৯ রোল নম্বর উল্লেখ করে যে নিবন্ধন সনদ ব্যবহার করছিলেন, তা যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ জাল ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। এনটিআরসিএ’র রেকর্ডপত্র পর্যালোচনায় এই সনদের কোনো বৈধতা পাওয়া যায়নি।

চিঠিতে আরও বলা হয়, ইসমেতারার এমপিওভুক্তির ইনডেক্স নম্বর M0033646 বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়েরের মাধ্যমে অবৈধভাবে গ্রহণ করা অর্থ ফেরত আদায় এবং জাল সনদ ব্যবহার ও দুর্নীতির অভিযোগে ফৌজদারি মামলা দায়েরের জন্যও নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের জাল সনদের মাধ্যমে চাকরি গ্রহণের ঘটনা প্রতিরোধ করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme