1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও প্রতিষ্ঠানের অনুদান আবেদনের সময় বৃদ্ধি জানুন নতুন তথ্য

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৪২ Time View
শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও প্রতিষ্ঠানের অনুদান আবেদনের সময় বৃদ্ধি জানুন নতুন তথ্য

দেশের সব বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ঘোষিত আর্থিক অনুদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। এর আগে এই আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ১৭ মার্চ। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইতোমধ্যে প্রাপ্ত আবেদনগুলো জেলা পর্যায়ে গঠিত কমিটি দ্বারা যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে সংশ্লিষ্ট কমিটিকে আগামী ৬ মে বিকেল ৫টার মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদনগুলো পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুদান প্রদান করা হবে। এ জন্য ‘অনুদান প্রদানের নীতিমালা (সংশোধিত-২০২৫)’ অনুসরণ করা হবে এবং এই নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট www.shed.gov.bd-এ পাওয়া যাবে।

নীতিমালা অনুযায়ী, দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান—এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত—প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সুবিধা বৃদ্ধির জন্য অনুদানের আবেদন করতে পারবে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম ক্রয় এবং প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব করে তোলা। প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে অনগ্রসর এলাকার হলেও যেসব প্রতিষ্ঠানে শিক্ষার মান ভালো, সেসব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা তাদের দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। একইভাবে সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দুরারোগ্য রোগ, দৈব দুর্ঘটনা কিংবা শিক্ষাজনিত ব্যয় নির্বাহের জন্য অনুদান আবেদন করতে পারবে।

অনুদান প্রদানের ক্ষেত্রে সমাজের দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগগ্রস্ত, দরিদ্র, মেধাবী এবং অনগ্রসর জনগোষ্ঠী ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে অনুদান পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে জমা দিতে হবে। অন্যদিকে স্নাতক, সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা রেজিস্ট্রারের মাধ্যমে দাখিল করতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা রেজিস্ট্রারকে প্রথমে মাইগভ প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় প্রদত্ত মোবাইল নম্বরটি ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫ অনুযায়ী হতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান বা রেজিস্ট্রার তার প্রোফাইল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে প্রোফাইল যাচাই ও ভেরিফিকেশন সম্পন্ন করবেন।

এরপর প্রোফাইল সম্পূর্ণ হলে মাইগভের হোম পেইজ https://www.mygov.bd-এ প্রবেশ করে ‘শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের আর্থিক অনুদান’ সেবায় ক্লিক করতে হবে। সেখানে প্রদত্ত সেবার তালিকা থেকে প্রয়োজনীয় সেবা নির্বাচন করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠান প্রধান বা রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং নতুন সময়সীমা অনুযায়ী ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। পরবর্তীতে জেলা কমিটির যাচাই-বাছাই শেষে সব আবেদন আগামী ৬ মে বিকেল ৫টার মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme