1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

যে কারণে ৬০ শতাংশ উৎসব ভাতা ঈদুল ফিতরের পূর্বে পেলেন না এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৯০৮ Time View
যে কারণে ৬০ শতাংশ উৎসব ভাতা ঈদুল ফিতরের পূর্বে পেলেন না এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা

পবিত্র ঈদুল ফিতরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৬০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন না। এ বছরও তাদের উৎসব ভাতা ৫০ শতাংশ হিসেবেই বিল জমা দেওয়া হয়েছে। ফলে আসন্ন ঈদে বর্ধিত ভাতা পাওয়ার সম্ভাবনা নেই। তবে বিষয়টি নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলমান রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মার্চ মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে বর্ধিত অর্থ দেওয়া হতে পারে, অথবা আগামী ঈদুল আজহা থেকে শিক্ষক-কর্মচারীরা বাড়তি উৎসব ভাতার সুবিধা পেতে পারেন।

এদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী A. N. M. Ehsanul Haque Milon। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির বিষয়ে একটি প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করবেন। তবে তিনি উল্লেখ করেন, অভ্যন্তরীণ আলোচনা অনেক সময় আগেভাগেই বাইরে চলে আসছে, যা উদ্বেগজনক।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী প্রাথমিক অনুমোদন দেন। গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থমন্ত্রীর কাছে উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবসংবলিত একটি ডিও লেটার পাঠানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে বর্ধিত ভাতা পাওয়ার সম্ভাবনা নেই। তবে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। তখন ঈদের পর অতিরিক্ত ১০ শতাংশ অর্থ সমন্বয় করে শিক্ষক-কর্মচারীরা তুলতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme