৮ম ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শুক্রবার (১৩ মার্চ) সংস্থাটির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়। প্রকাশিত সিলেবাস অনুযায়ী পরীক্ষাটি মোট ৮০ নম্বরের হবে এবং এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন থাকবে।
সিলেবাসে দেখা গেছে, সাধারণ বিষয়ের মধ্যে বাংলা ১০ নম্বর, ইংরেজি ১০ নম্বর এবং আইসিটি ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি থেকে ৫ নম্বর এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ৫ নম্বর থাকবে। প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে ১০ নম্বর এবং আর্থিক ব্যবস্থাপনা থেকেও ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
এর পাশাপাশি পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরভিত্তিক বিশেষ বিষয়ে অতিরিক্ত ২০ নম্বরের প্রশ্ন থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন প্রার্থীদের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান থেকে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল-কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
সিলেবাস এখানে
এই সিলেবাসের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার কাঠামো সম্পর্কে প্রার্থীরা স্পষ্ট ধারণা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply