1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞাপ্তি সংশোধন হচ্ছে

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৯২ Time View
এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞাপ্তি সংশোধন হচ্ছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে একটি সভা আহ্বান করেছে এনটিআরসিএ। সভাটি আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এনটিআরসিএ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ মার্চ) এনটিআরসিএ’র এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ আয়োজনের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় এনটিআরসিএ চেয়ারম্যানের সভাপতিত্বে সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্তকরণ এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা হবে।

এদিকে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। যা আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠানপ্রধান হতে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের বিপরীতে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষা নেয়া হবে।

অপরদিকে প্রতিষ্ঠান প্রধান ও সহ- প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিলো। তবে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হলে আগের বিজ্ঞপ্তি বাতিল হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme