1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

ম্যানেজিং কমিটি সভাপতির যোগ্যতার বিষয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৭২ Time View
ম্যানেজিং কমিটি সভাপতির যোগ্যতার বিষয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আমরা চাই এলাকার ভালো মানুষ-মুরুব্বিরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বসতে পারেন। সবার মাস্টার্স-পিএইচডি থাকবে না। বুধবার (১১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর ফায়ার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রথমত আমি তার (শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন) মন্তব্য শুনিনি। আমাদের ব্যস্ততা থাকে। সব সময় কে কি বলে, এটা শুনতে পারি না। আর যেহেতু মিলন ভাই আমার সামনে কথাটা বলেননি, তাই আমি জানি না। তবে একটা জিনিস আমরা আলোচনা করেছি। আরও শক্তভাবে আলোচনা করেছি যে শিক্ষার মানের ক্ষেত্রে সভাপতির যে লিমিটটা থাকা উচিত যে বিশ্ববিদ্যালয় ডিগ্রি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ডিগ্রির একটা লিমিট আমরা সেট করেছি। মাস্টার্স ডিগ্রি বা এই ধরনের ডিগ্রি, ওই ধরনের ডিগ্রি- এগুলোতে আমরা যাইনি। কারণ বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় এক লাখ ৬৫ হাজারের উপরে এবং দুর্গম অনেক এলাকায় বিদ্যালয়গুলো আছে। সেই জায়গাগুলোতে আমরা চাই এলাকার ভালো মানুষ-মুরুব্বিরা যেন এটার সভাপতি হিসেবে বসতে পারেন। সবার মাস্টার্স-পিএইচডি থাকবে না। তাই আমরা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট করেছি যে বেসিক ইউনিভার্সিটি ডিগ্রি, ব্যাচেলর লেভেল বোধহয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, আমি বিশ্বাস করি এটা এনাফ আমাদের দেশে এই পদে বসবার জন্য। এর থেকে কমও হয়তো দেওয়া যেত। কারণ বাস্তবতা যদি আপনি দেখেন যে সব জায়গায় এটা আমরা পাবো কি না। তবুও আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেইন করতে চেয়েছি বলে এই জায়গায় এসেছি। এর থেকে উপরে যাওয়ার কোনো সার্থকতা বা কোনো কারণ আমি আসলে দেখি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme