1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ে ‘গুরুত্বপূর্ণ’ সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩১২ Time View
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ে ‘গুরুত্বপূর্ণ’ সভা অনুষ্ঠিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ বাস্তবায়ন ও কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠন, কার্যক্রম পরিচালনা এবং প্রবিধানমালার বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আর সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির কার্যক্রম কীভাবে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করা যায় তা নিয়ে মতামত তুলে ধরেন।

এছাড়া নতুন প্রবিধানমালার সঠিক ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কাঠামোকে আরও শক্তিশালী করা এবং পরিচালনা কমিটির দায়িত্ব ও ভূমিকা যথাযথভাবে পালনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme