1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে দুই নির্দেশনা প্রদান করল শিক্ষামন্ত্রীর

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৪১ Time View
এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে দুই নির্দেশনা প্রদান করল শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় তদবির ও অনিয়ম বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সভাকক্ষে আয়োজিত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী বলেন, শিক্ষাখাতের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সরকারি কাজে সুষ্ঠু সমন্বয়, খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে, যাতে কর্মপরিবেশ আরও কার্যকর হয় এবং শিক্ষা প্রশাসনের কাজের গতি বৃদ্ধি পায়। তিনি মনে করেন, সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজ করলে শিক্ষাসেবা প্রদান আরও সহজ ও দ্রুত করা সম্ভব হবে।

কর্মকর্তাদের নির্ভয়ে ও যুক্তির ভিত্তিতে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রশাসনের ভেতরে অপ্রয়োজনীয় দূরত্ব ও আনুষ্ঠানিকতার কারণে অনেক সময় কার্যক্রমের গতি কমে যায়। তাই প্রশাসনের ভেতরে একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন এবং যৌথভাবে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন। এ ধরনের পরিবেশ সৃষ্টি হলে শিক্ষা খাতে সেবার মান এবং কার্যকারিতা উভয়ই বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক শিক্ষক বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য শিক্ষা অধিদপ্তর বা মন্ত্রণালয়ে আসেন। কিন্তু অনেক ক্ষেত্রে এসব কাজে দীর্ঘ সময় ধরে ঘোরাফেরা করতে হয়, যা শিক্ষকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই এমন ব্যবস্থা করতে হবে যাতে শিক্ষকরা অপ্রয়োজনীয়ভাবে অফিসে ঘুরে বেড়াতে বাধ্য না হন এবং তাদের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক বিষয় দ্রুত নিষ্পত্তি করা জরুরি। এসব সেবার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে তার মধ্যেই নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। এতে একদিকে যেমন শিক্ষকদের ভোগান্তি কমবে, অন্যদিকে প্রশাসনের প্রতি আস্থাও বৃদ্ধি পাবে।

মন্ত্রী সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং আধুনিক করতে অটোমেশন ও ডিজিটাল পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে এমন একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে, যার মাধ্যমে সেবাপ্রার্থীরা খুব সহজেই জানতে পারবেন তাদের সমস্যার ধরন অনুযায়ী কোন ডেস্ক বা কোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এতে করে অপ্রয়োজনীয় সময় নষ্ট কমবে এবং সেবা পাওয়ার প্রক্রিয়াও অনেক সহজ হয়ে যাবে।

একই সঙ্গে তিনি অনলাইন সেবার পরিধি আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষা প্রশাসনের অনেক কাজ দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে। বিশেষ করে বদলি, ছুটি, প্রশিক্ষণ ও বিভিন্ন প্রশাসনিক অনুমোদনের মতো বিষয়গুলো ধাপে ধাপে অনলাইন ব্যবস্থার আওতায় আনা গেলে তদবির ও অনিয়ম অনেকাংশেই কমে যাবে।

সভায় উপস্থিত কর্মকর্তারা অনলাইন সিস্টেম ও সফটওয়্যার ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তারা জানান, বর্তমানে ব্যবহৃত কিছু সফটওয়্যার ও অনলাইন প্ল্যাটফর্মে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকায় অনেক ক্ষেত্রে কাজের গতি কমে যায় বা জটিলতা তৈরি হয়।

এ বিষয়ে মন্ত্রী বলেন, প্রযুক্তিগত যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে। প্রয়োজন হলে নতুন প্রযুক্তি সংযোজন এবং সফটওয়্যার উন্নয়নের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme