1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

সকল শিক্ষক ও কর্মকর্তার জন্য যে জরুরী নির্দেশনা প্রদান করল মাউশি

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৫৪ Time View
এমপিও শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানাল মাউশি

সারা দেশের শিক্ষার দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সৃষ্ট পদ, বর্তমানে কর্মরত পদ এবং শূন্যপদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিশেষ করে নন-ক্যাডার ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত পদের কর্মকর্তাদের আগামী ১২ মার্চের মধ্যে এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। সোমবার জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয় এবং চিঠিটি দেশের সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালকদের কাছে প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনে প্রয়োজনীয় তথ্য পাঠানোসহ দাপ্তরিক নানা কাজ সম্পাদনের জন্য অধিদপ্তর, এর অধীনস্থ বিভিন্ন দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্য অপরিহার্য। সঠিক ও সমন্বিত তথ্য না থাকলে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে বলেও এতে ইঙ্গিত করা হয়েছে।

এ প্রেক্ষাপটে, অধিদপ্তরাধীন সব সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত গ্রেড-৯ (নন-ক্যাডার) থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের পদভিত্তিক সৃষ্ট পদসংখ্যা, বর্তমানে কর্মরত জনবল এবং শূন্যপদের সংখ্যা নির্ধারিত ‘তথ্য ছক’ অনুযায়ী প্রস্তুত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন সব প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে সমন্বিত আকারে টপশিট তৈরি করে সফট কপি vacantpost26@gmail.com ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি, সব প্রতিষ্ঠানের হার্ড কপি একত্র করে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme