1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Title :
নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের বিল সাবমিট নিয়ে যে নির্দেশনা জানাল মাউশি

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩১ Time View
এমপিও শিক্ষকদের বিল সাবমিট নিয়ে যে নির্দেশনা জানাল মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিও অর্থ ইএফটিতে (EFT) প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারির মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নান এ নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ করা হয়েছে। তবে আগস্ট মাস থেকে এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে নতুন প্রক্রিয়া যুক্ত করা হয়েছে, যেখানে প্রতিষ্ঠান প্রধানকে অনলাইনে এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানরা তাঁদের প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করবেন। প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি অনুযায়ী প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের এমপিও তালিকাভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে তাঁর প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক কিংবা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল সাবমিট অপশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

মাউশি জানিয়েছে, ইএফটির মাধ্যমে এমপিও অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন প্রেরণে বিঘ্ন ঘটলে অথবা অতিরিক্ত অর্থ চলে গেলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

এ প্রেক্ষাপটে ফেব্রুয়ারি ২০২৬ মাসের এমপিও বিল আগামী ২৪ তারিখের মধ্যে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, শুধুমাত্র আইবাস (iBAS) যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ত্রুটিপূর্ণ রয়েছে, তাদের সঠিক তথ্য যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme