1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Title :
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি

আগামী ঈদের পূর্বেই বড় ধরনের সুখবর পেতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭৬ Time View
আগামী ঈদের পূর্বেই বড় ধরনের সুখবর পেতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা

পবিত্র রমজানের ঈদুল ফিতর থেকেই এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক লাখ শিক্ষক-কর্মচারী শতভাগ উৎসব ভাতা বা বোনাস পেতে পারেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রক্রিয়া এগিয়ে চলছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সবকিছু অনুকূলে থাকলে আসন্ন রমজানের ঈদ থেকেই এই সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পান। তিনি স্পষ্টভাবে জানান, এ ভাতা শতভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ঠিক কবে থেকে এটি কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা তখন উল্লেখ করেননি তিনি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাজেট ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্যতম প্রধান দাবি ছিল উৎসব ভাতা শতভাগ করা। ফলে সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা দেশের বেসরকারি শিক্ষা খাতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় স্বস্তির বার্তা হয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme